শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের বিরামপুরে কৃষক নিহত

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুর বিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় কৃষক হোসেন আলীর (৬৫) নিহত হয়েছেন।

শনিবার সকালে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর গ্রামে মারা যান তিনি।

নিহত হোসেন আলী একই গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান কৃষক হোসেন আলী। মহাসড়কের টাটকপুর নামকস্থানে একটি পিকআপ ভ্যান পেছন থেকে এসে হোসেন আলীকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ