মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ট্রাক্টরচাপায় শিশুসহ নিহত ২

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরচাপায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনারুল ইসলাম (৬০) বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে এবং মো. আবু সাঈদ (০৬) শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।

আহতরা হলেন, সুলতানা পারভীন (৬০) উপজেলার ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী এবং মো. আব্দুস সালাম (৫৫) একই গ্রামে মো. আলিম উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশাভ্যানে ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে যাচ্ছিলেন বেশ কয়েকজন যাত্রী। সন্ধ্যা ৭টায় ভ্যানটি কবিরাজহাট বাজারের কাছে গেলে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানে থাকা মো. আনারুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত শিশু মো. আবু সাঈদসহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *