বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পকেটমার ও ছিনতাই চক্রের দৌরাত্ম্য

খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বড়মাঠ, রেলস্টেশন ও আশপাশের এলাকায় এক সংঘবদ্ধ অপরাধ চক্র দীর্ঘদিন ধরে পকেটমার, ছিনতাই, চুরি, মাদক সেবন ও পতিতাবৃত্তির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত অপরাধী মো. রাসেল খান ও তার অবৈধ স্ত্রী আরজিনা আলো, মোসা. শিল্পী খাতুন (স্বামী রবি) সহ আরও কয়েকজন সাধারণ যাত্রীদের টার্গেট করে নানা কৌশলে সর্বস্ব লুটে নিচ্ছে।

এই চক্রটি বিশেষভাবে দিনাজপুর রেলস্টেশন, জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টের ভিতরে সক্রিয়। তারা যাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে স্বর্ণের চেইন, আংটি, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং পকেটমারি করে। মাদক সেবন ও পতিতাবৃত্তির সঙ্গে জড়িত চক্রটি ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই অপরাধীরা নিয়মিত মাদক সেবন করে এবং বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত থাকে। শুধু তাই নয়, এই চক্রের কয়েকজন নারী পতিতাবৃত্তির সঙ্গেও জড়িত এবং তারা বিভিন্ন ফাঁদ তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করে। জিআরপি থানার সহযোগিতায় বারবার ছাড় পাচ্ছে অপরাধীরা। ভুক্তভোগীদের দাবি, জিআরপি থানার কিছু অসাধু পুলিশ সদস্যের সহায়তায় এই অপরাধীরা বারবার আইনের ফাঁকফোকর গলিয়ে মুক্তি পেয়ে নতুন করে অপরাধে লিপ্ত হচ্ছে। তারা যখনই ধরা পড়ে, তখন কিছু প্রভাবশালী ব্যক্তি ও অসাধু পুলিশ সদস্যদের মাধ্যমে আইনের ফাঁক গলে বেরিয়ে আসে। ফলে, সাধারণ জনগণ আতঙ্কের মধ্যে বসবাস করছে।

এমনকি, মো. রাসেল খান নিজ বড় ভাইয়ের বাড়িতেও চুরি করেছে, যার ভিডিও ফুটেজ ও সংবাদপত্রের প্রতিবেদন পর্যন্ত রয়েছে। এই চক্রের বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ভয় ও হুমকির মুখে ভুক্তভোগীরা যারা এই অপরাধ চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ ভয় ও আতঙ্কে মুখ খুলতে সাহস পায় না।

ভুক্তভোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এই পরিস্থিতিতে, দিনাজপুরের সাধারণ মানুষ, রেলযাত্রী এবং বোচাগঞ্জ এলাকাবাসী এ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জিআরপি থানার অসাধু পুলিশ সদস্যদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং এলাকাবাসী নিরাপদে চলাফেরা করতে পারে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ