সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পিকআপ-বাইক সংঘর্ষে একজন নিহত

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের কাহারোলায় কলাবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বুধবার উপজেলার কাহারোল সেতাবগঞ্জগামী রোডের চন্ডিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ভাঙ্গুড়া গ্রামের মৃত মফিজুল ইসলাম বাবুর ছেলে।

কাহারোল থানা পুলিশের অনুপস্থিতে খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. রেজাউল করিম সঙ্গীয় টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে তার ভাই মারুফ হোসেনের কাছে তা হস্তান্তর করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ