বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরের গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের বিরলে দুই সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ এখনো অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্ত ধর্ষক ও তার স্বজনরা বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভ্যানচালক হুসেন আলীর (৩৫) বাড়িতে পাশের ফাজিলপুর গ্রামের আব্দুলের ছেলে আমিনুল (৪০) প্রায়ই যাতায়াত করতেন। হুসেন আলী পেশায় ভ্যানচালক হওয়ায় বাড়ির বাইরে থাকায় বিভিন্ন সময় তার স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন আমিনুল ইসলাম। এরই মধ্যে গত ২৯ জুন রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিম পাশের বাড়িতে গরুর মাংস নিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আমিনুল তাকে মুখ চেপে ধরে পাশের কলা খেতে নিয়ে ধর্ষণ করেন। পরে চিৎকার শুনে পাশের বাড়ির মেহেরুল ইসলাম এগিয়ে আসেন এবং অভিযুক্ত আমিনুল ইসলামকে হাতেনাতে ধরেন।

গত রোববার স্থানীয়ভাবে আপস মীমাংসার জন্য স্থানীয় ব্যক্তিরা ধর্ষিতার পরিবারকে চাপ সৃষ্টি করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে আমিনুল ইসলামকে আসামি করে থানায় একটি মামলা করেন।

বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ