মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দেশে ফেরার দুই দিন পর অজ্ঞান অবস্থায় প্রবাসীর সন্ধান

নিজস্ব প্রতিবেদক:

দেশে ফেরত এক প্রবাসী দেশের বিমানবন্দরে নামার পর দুইদিন নিরুদ্দেশ ছিলেন। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রাত ৯টায় বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে সরাইলের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করায় বলে জানা গেছে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি আইসিইউ হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ওই প্রবাসীর নাম মারুফ বাবু (২৪),তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকার হানিফ মিয়ার ছেলে। তিনি সৌদি আরব থেকে গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন ।

প্রবাসীর বড় ভাই মূসা বলেন, দীর্ঘদিন আমার ভাই প্রবাসে ছিলো, হটাৎ কাউকে না জানিয়ে সে দেশে চলে আসছে, আমরা রাগ করে তাকে এয়ারপোর্টে আনতে যায়নি। সে যেদিন দেশে আসে, তার দুইদিন পর ৭ সেপ্টেম্বর বিশ্বরোডে হাটিহাতা হাইওয়ে থানার এক অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানায় যে, এখানে একজন লোককে অজ্ঞান অবস্থায় বাস থেকে নামিয়ে দিয়ে বাস সিলেটের উদ্দেশ্যে চলে গেছে। তখন ওই পুলিশ সদস্যরা সরাইলের হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, কোন অফিসার এটি করে থাকতে পারে কিন্তু বিষয়টি আমার জানা নেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *