বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রানা সরদার, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সময় টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ, মাহমুদুননবী বেলাল, সাব্বির আহমেদ, সাইফুল ওয়াদুদ, আবু রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষাথী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় দেশরুপান্তর পত্রিকার পারভেজ রহমান, বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রুমন, বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায় না।

অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি করেন।

একই সাথে ডিক্লারেশন বন্ধ থাকা একটি স্থানীয় দৈনিক পত্রিকা অনৈতিক সুবিধা আদায়ের অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে সংবাদ প্রকাশ করে এবং ওই পত্রিকার অনলাইনে এবং ফেইসবুক পেইজে সরকারি বেসরকারি কমকর্তা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে বির্তকিত ভিডিও ও সংবাদ প্রকাশ করছে আইন অমান্য করে।

এতে মূল ধারার সাংবাদিকদের মানক্ষুন্নসহ নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থায় ওই ডিক্লারেশন বন্ধ থাকা স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবি জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ