শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে কৃষিজমিতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ফসল নষ্টের অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষিজমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার গুরুতর অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় কৃষক মোঃ হারুন মিয়া (৬০)।
ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর দক্ষিণপাড়া ০১ নম্বর ওয়ার্ডে। ভুক্তভোগী হারুন মিয়ার অভিযোগ, তার বাবা মরহুম বারু মিয়া ১৯৮৮ সালে দ্বিতীয় স্ত্রী মৃত হাজেরা খাতুন ও ছেলে হারুন মিয়ার নামে জমি রেজিস্ট্রি করে দেন। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। জমির বি.এস খতিয়ান ও খাজনা নিয়মিত পরিশোধও করে আসছেন তিনি।
সম্প্রতি হারুন মিয়া জমিতে রোপা আমন ধান রোপণ করেন। কিন্তু জমিতে চাষাবাদ শুরু করলে প্রতিপক্ষ ঝরনা বেগম ও তার সহযোগীরা পুলিশ নিয়ে কৃষিশ্রমিকদের কাজে বাধা দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
হারুন মিয়া অভিযোগ করেন, গত ৭ই সেপ্টেম্বর (রবিবার) রাত আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষ ঝরনা বেগম (৬০), তার স্বামী রাবরু মিয়া, বাবরু মিয়া (৭০), মোস্তাহান (৬০) ও জীবন মিয়া (৬৫) একত্রে তার জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন। এতে তার রোপণ করা ধানের চারা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রতিপক্ষ একাধিকবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষক হারুন মিয়া।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ