রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি দিয়ে হামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন (২৫) নামের এক যুবকের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে একই এলাকার বাসিন্দা নাদিম মিয়া (২৮) ঘুমন্ত অবস্থায় মোশাররফ হোসেনের ওপর চাপাতি দিয়ে গলা কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

পরিবারের অভিযোগ, ঘটনার আগের রাতে নাদিম মিয়া মোশারররফ হোসেনের কাছে রাত যাপনের অনুমতি চাইলে তিনি তা দিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে নাদিম মিয়া পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় তার ওপর এই হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোশাররফ হোসেনকে দ্রুত কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ঘটনায় ১৩ মার্চ রাত ১১টার দিকে ভুক্তভোগীর পরিবার নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি ও মামলা দায়ের করেছে।

ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ