শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক কারবারি আটক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভাধীন ভোলাচং এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল ও ৩৯ বোতল বিদেশী মদসহ খোকন মিয়া (৬২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নবীনগর থানার পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি টিম পৌরসভাধীন ভোলাচং এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি খোকন মিয়ার বাড়ির সামনে হইতে ১৮ বোতল ফেন্সিডিল ও ৩৯ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি খোকন মিয়াকে আটক করা হয়।

আটক মাদক কারবারি খোকন মিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সে পৌরসভার ভোলাচং মধ্যপাড়া মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে ১৮ বোতল ফেন্সিডিল ও ৩৯ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ