
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর কালো সরকার বাড়ি যুব সংঘের আয়োজনে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে আহাম্মদপুর কালো সরকার বাড়ি মাঠে মাদক বিরুধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র শুভ উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনি খেলায় অংশগ্রহণ করেন পরশের খান গার্মেন্টস দল বনাম আনোয়ারের আনোয়ার কিংস ব্যাডমিন্টন দল। মোহাম্মদ হোসেন সরকারের সহ-সভাপতিত্বে প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক দুবাই প্রবাসী আলহাজ্ব জহিরুল হক কন্ট্রাক্টর। প্রধান মেহমান বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ গোলাম জাকারিয়া।
প্রধান পৃষ্টপোষক বাংলাদেশ আওয়ামীলীগ লাউর ফতেহপুর ইউনিয়ন শাখা’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কন্ট্রাক্টর,ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাছির মিয়া কন্ট্রাক্টর।নিবেদক আহাম্মদপুর বাজার কমিটির সভাপতি মোহাম্মদ মনির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল হক,আহাম্মদপুর গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক মোহাম্মদ খবির উদ্দিন সরকার,পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া,বিশিষ্ট সমাজ সেবক সুলতান আহমেদ শুভ্র,স্থানীয় ইউপি সদস্য মামুন সরকার চানমুনী,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ইয়ার হোসেন,সমাজ সেবক নাজমুল হাসান,আহাম্মদপুর একতা বয়েজ ক্লাবের আহবায়ক জামাল আহমেদ ভূঁইয়া,মোহাম্মদ আক্কাছ আলি।
উদ্বোধনি খেলায় আনোয়ার কিংস ব্যাডমিন্টন দলকে হারিয়ে বিজয়ী হয় খান গার্মেন্টস ব্যাডমিন্টন দল। খেলায় ম্যাচ র্যাফারী হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াহেদুজ্জামান দিপু,ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ জিসান আহমেদ।
উপস্থিত আমন্ত্রীত অতিথিরা জানান বর্তমান যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। এই রকম টুর্নামেন্ট আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাপক ভূমিকা রাখেন।
পাশাপাশি শিক্ষাকে প্রধান হিসেবে রেখে খেলার ধুলায় প্রতি আকৃষ্ট হতে হবে,আমাদের প্রধান হচ্ছে আগে পড়াশোনা করতে হবে।











