রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরের শিবপুরে কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত

খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সম্মেলনে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর কৃষক, শ্রমজীবী ও মেহনতি মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষক দলের প্রাণভোমরা খ্যাত সাবেক ছাত্রনেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশীদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক মোঃ এনায়েত উল্যাহ খোকন। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ