মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদীতে পুলিশে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে যুবসমাজ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী : পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে নরসিংদী রায়পুরা উপজেলার প্রায় ২০ জন যুবক জনসাধারণের মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এই যুবকরা পথচারী ও রিকশাওয়ালাসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে বলছেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ- এই স্লোগানে কাজ করলে দেশের পরিস্থিতি পুনরায় স্বাভাবিকভাবে ফিরে আসবে। বিগত সময়ে পুলিশ সদস্যরা তাদের অনেক সফলতামূলক কাজ করে আসছে। তাই পুলিশের সাথে শত্রুতা নয়, পুলিশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের সহযোগিতা করা উচিত বলে স্লোগান দিচ্ছে তারা।

এদিকে এই যুবসমাজের নাহিদ সংবাদকর্মীদের জানান, বিগত সময়ে কুচক্রী মহল পুলিশের নামে মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আসলে এটি সত্য নয়। তাই আমরা পুলিশকে সার্বিক সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছি। প্রতিটি মানুষই পুলিশকে সহযোগিতা করা উচিত। পুলিশবান্ধব দেশ করার লক্ষ্যে আমরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।আমাদের রায়পুরা থানার পুলিশ সদস্যরা বিগত সময়ে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছে। তাই পুলিশের কার্যবিধি গুলো এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এদিকে পথচারী রিকশাওয়ালা মো. আসাদ মিয়া সংবাদকর্মীদেরকে জানান, এই যুবকদের উদ্যোগ ও আচরণে আমরা খুবই আনন্দিত। তাদের স্লোগান শুনে আমরা তাদের উপর আস্থা রাখতে পেরেছি। তাই আমরাও পুলিশ সদস্যদেরকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

এদিকে বারৈচা এলাকার ব্যবসায়ী মো. জয়নাল মিয়া বলেন, বর্তমান এই তরুনরা যে মানবিক কর্মসূচি হাতে নিয়েছে তা প্রশংসনীয়। এভাবেই যদি সকল ছাত্র ও অভিভাবকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাহলে পুলিশ পুনরায় তাদের কাজ সততার সাথে করে যেতে পারবে বলে আশা করছি।

এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিক রুদ্র। তার নেতৃত্বে একটি জেলাভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে তরুণরা।

সংবাদকর্মী রুদ্র তার বক্তব্যে বলেন, পুলিশ সদস্যরা তারাই আমাদের প্রকৃত বন্ধু। যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে পুলিশ সততা ও নিষ্ঠার সাথে মামলার তদন্তের কাজ করেন। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয় তাদের কারণে। তাই ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে আমাদের কাজ করে যেতে হবে।

এদিকে রায়পুরা থানার অফিসার ইনচার্জের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যেহেতু যুবসমাজ এই মানবিক কর্মসূচি নিয়েছে। রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে যারা এ ধরনের মানবিক কার্যক্রম করেন আমরা সর্বদা তাদের পাশে আছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ