বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদীতে হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী) : নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে রায়পুরা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ ও পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

রায়পুরার সর্বস্তরের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও হত্যার প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা সুমন মিয়ার হত্যায় জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, প্রধান আসামি আবিদ হাসান রবেল একজন সন্ত্রাসী, মাদক কারবারি, ভূমিদস্যু। অবিলম্বে রবেলকে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করা হোক। সুমন স্ট্রোক করে মারা গেছে, এমন কথা ছড়ালে ষড়যন্ত্রকারীদের কঠিন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নিহত সুমনের পিতা ও চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, পাড়াতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২২ মে দুপুরে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারনায় রায়পুরার চরাঞ্চল পাড়াতলী এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতিকের সুমন মিয়া। এ সময় অপর প্রতিদ্বন্দ্বি ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রবেল (চশমা) এর সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দৌড়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন সুমন মিয়া। পরে সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বাদী হয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রবেলকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এতে ২৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। প্রার্থী সুমন মিয়ার মৃত্যুতে পরদিন ২৩ মে এ উপজেলায় ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ