শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর: নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা শাখা ইসলামি ছাত্র আন্দোলনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী কর্মসূচি পালন করেন।

বেলা ১১ টায় কলেজ মোড়ে ব্লাড ক্যাম্পিং, শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্যক্রম অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩ টায় আল কারীম ক্যাডেট মাদরাসা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগেশ্বরী কলেজমোড়ে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।

এ সময় সমাবেশ চলাকালে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামি ছাত্র আন্দোলনের নাগেশ্বরী থানা শাখার সভাপতি এমএম আবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আহমাদ শাফী, বিশেষ অতিথি ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আনছার আলী রয়েল, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ কাজীউল হক, সাধারন সম্পাদক সাঈফ মুহাম্মদ শাহ আলম, রংপুর জেলা শাখার সহ-সভাপতি আলিম আল আসিফ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ