সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে কোটি টাকার সরকারি জমি উদ্ধার

শফিউল জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

রোববার দিনব্যাপী নান্দাইল চৌরাস্তার কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা রোডে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। এতে উদ্ধার হয় সরকারের কয়েক কোটি টাকা মূল্যের জমি।


সরকারি জায়গা দখল করে গড়ে উঠা এসব স্থাপনা গুড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষজন প্রশাসনকে ধন্যবাদ জানান। একইসাথে দাবি জানান, এসব জায়গায় যাত্রী ছাউনি, স্থায়ী বাসস্ট্যান্ড ও দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের। যাতে দখলদাররা পুনরায় দখল করতে না পারে।


তবে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যবসায়ীরা জানান, সরকারি জায়গায় অনেকগুলো অবৈধ স্থাপনা রেখেই উচ্ছেদ অভিযান শেষ করেছে প্রশাসন, যা নিন্দাজনক ও প্রশ্নবিদ্ধ।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, ‘সরকারি জায়গাতে কোন অবৈধ স্থাপনা থাকবে না, এ অভিযান অব্যাহত আছে।’


উচ্ছেদ অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন, নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ, সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রোস্তম আলী, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ