সোমবার, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

শফিউল জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে পুলিশের একদিনের সাড়াশি অভিযানে মাদক কারবারি, চোর ও জুয়ারিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা পুলিশের গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়ার তত্বাবধানে ও নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া বুধবার অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, অটোরিকশা চোর, জুয়ারি রয়েছে। গ্রেফতারকৃত জুয়ারিরা হলে উপজেলার গাংগাইল ইউনিয়ন সুন্দাইল গ্রামের মৃত সাজন মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৭), মৃত আব্দুর রাজ্জাকের পুত্র কামাল মিয়া (৩৫), রফিকুল ইসলামের পুত্র সুমন মিয়া (২৫), ইসলাম উদ্দিনের পুত্র আশরাফুল (২৬), ইসমাঈল হোসেনের পুত্র আলী আহাম্মদ (২৫) চাঁন মিয়ার পুত্র কাইয়ূম মিয়া (২০) ও নসরতপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র এনামুল (২২)। এছাড়া মাদক কারবার ও চুরির সাথে সম্পৃক্ততার অভিযোগে উপজেলার আচারগাঁও নাথপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শাহিন (২৮), মধ্য বাশহাটি গ্রামের মৃত রশিদের ছেলে সোহাগ(২৫) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার জিগাতলা গ্রামের আবুল হোসেনের ছেলে ইমনকে (২০) গ্রেফতার করা হয়। এর আগে বুধবার পৌর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর ও মাদক কারবারি চক্রের ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

নান্দাইল মডেল থানার ওসি আবদুল মজিদ জানান, নান্দাইল পৌর এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সকল এলাকায় এধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ