রবিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় ধর্ষণ মামলার বাদীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার দুই ভাই 

মেহেদী হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় ধর্ষণ মামলা করায় মামলার বাদীকে কুপিয়ে হত্যার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপপরিচালক অপারেশনস কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার পালগাঁও গ্রামের বাসিন্দা মো.অসীম (২৫) ও তার ভাই মো.রাজু মিয়া (২৩)।

মামলার বরাত দিয়ে অপারেশনস কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন: পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে অসীম, রাজু, মাসুদসহ কয়েকজনের জমির বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও ছিল।

কিছুদিন আগে সেলিনা তারাসহ ওই এলাকার পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন। তিনি বলেন: এর জেরে ৩ জানুয়ারি রাতে অসীম ও রাজুসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা সেলিনাকে উঠানে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন: খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে সেখানে ৪ জানুয়ারি ভোরে সেলিনা মারা যান। এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজুসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। 

আনোয়ার হোসেন বলেন: এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আটপাড়া থানার ওসি মো. তাওহীদুর রহমান বলেন: অসীম ও রাজুকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *