সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী বণার্ঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

রোববার নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।

সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এদিনে নোয়াখালী সফর কালে নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে সাংবাদিকদের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম,পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, বঙ্গবন্ধুর সহচর সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন খেলন।

অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বণার্ঢ্য আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের কন্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *