
কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম): যথাযোগ্যে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ফটিকছড়ির মাইজভান্ডার সোমবার দরবার শরীফে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
এ উপলক্ষে গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান আল্-হাচানী আল্-মাইজভান্ডারী প্রকাশ- বাবা ভান্ডারী (কঃ) কেবলা কাবার রওজায় দিনব্যাপি নানান কর্মসূচি পালন করা হয়।এ সময় মাইজভান্ডারে লাখো ভক্তের জনসমাগম ঘটে।
মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে বাদে আসর মাইজভান্ডার শরীফের পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্-হাচানী আল্-মাইজভান্ডারী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কোরআন সুন্নাহর বয়ান পেশ করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী।











