
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ(রংপুর): রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যেগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদন্নবী পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।
সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু দেবাশীষ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, উক্ত ফ্রন্টের রংপুর জেলার আহবায়ক পরিতোষ চক্রবর্তী, সদস্য সচিব বিপ্লব রায়, পীরগঞ্জ উপজেলা ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সন্তোষ কুমার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র, ফ্রন্টের মিঠিপুর ইউনিয়নের সভাপতি প্রভাষক অশোক কুমার, চতরা ইউনিয়নের সভাপতি রণজিত কুমার, কাবিলপুর ইউনিয়নের সভাপতি বিধান চন্দ্র ও শানেরহাট ইউনিয়নের সভাপতি রবিন চন্দ্র প্রমুখ ।











