মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফরিদপুরে দুই ছাত্রলীগ নেতার জামিন মঞ্জুর

মো. মাহফুজুর রহমান বিপ্লব, (ফরিদপুর) : ফরিদপুর বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল (৩১) এবং সহ-সভাপতি আরিফুল ইসলাম ওরফে রনি (৩০) এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বেলা ১২টার দিকে ফরিদপুরের আট নম্বর আমলী আদালত (বোয়ালমারি আদালত) এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন শুনানি করা হয়। জামিনের আবেদন মঞ্জুর করেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দর বিশ্বাস।

এর আগে গত (১৩ জুন) আদালত দুই ছাত্রলীগ নেতার জামিনের আবেদন নাকচ করে আদালত।

মামলার আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট জাহিদ বেপারি বলেন, দুই ছাত্রলীগ নেতার জামিনের শুনানি আজ দুপুর পৌন ১২টায় আট নম্বর আমলী আদালতে অনুষ্ঠিত হয়। জামিনের শুনানী শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন। এ মামলার পরবর্তি তারিখ ধার্য করা হয়েছে আগামী ৮ জুলাই।

উল্লেখ গত ৯ জুন সন্ধ্যায় বোয়ালমারী বাজারের স্টেশন রোডে নাট মন্দিরের সামনে মোটরসাইকেলের হর্ণ বাজানোকে কেন্দ্র করে ডিবি পুলিশের সাথে দুই ছাত্রলীগের কথাকাটাকাটি হয়,এক পযায়ে ছাত্রলীগ নেতা ও ডিবি পুলিশের সাথে হাতাহাতি হয়। এই ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. হান্নান বাদী হয়ে বোয়ালমারী থানায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সহ সভাপতির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০জনকে আসামি করে মামলা করেন।এ মামলায় গ্রেপ্তার করা হয় দুই ছাত্রলীগ নেতাকে।

এদিকে জামিন পাওয়ার পরে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দুই নেতা। জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, আমরা ছাত্রলীগ নেত্রীবৃন্দ আইন প্রশাসনের বন্ধু হয়ে একে উপরের ভাই হয়ে সর্বদা কাজ করে থাকি। নিজের সবটুকু দিয়ে তাদের সহযোগিতা করে থাকি। সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়ে ছিল এবং সমাধান ও হয়েছে। আশারাখি সামনের দিন গুলো আমার আইন প্রশাসন সহ সকল মানুষের পাশে থেকে আমাদের সঠিক সেবাটা দিতে পারি। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *