সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের কাজের মাঝে সেবাও জড়িত: ডিআইজি আবিদ

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : পুলিশে আমরা যারা কাজ করি এটা কাজ না, এটার মাঝে সেবাও জড়িত বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন।

তিনি মঙ্গলবার দুপুরে শেরপুর সদর থানার ধ্বংসকৃত স্থাপনা পরিদর্শন করতে এসে পরিদর্শন শেষে সদর থানার অফিসার ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় তিনি আন্দোলন চলাকালে এবং উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ বা হত্যা না করার জন্য এখানকার পুলিশদের ধন্যবাদ জানান।

উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে দৃঢ় মনোবল, সাহসী ভূমিকা পালন এবং পেশাদারিত্ব সঠিকভাবে পালন করতে ও জনগণের মাঝে ভালো সেবা প্রদানের পরামর্শ দেন।

উল্লেখ্য যে, কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে গত ৫ আগস্ট একদল দুর্বৃত্ত শেরপুর সদর থানায় আক্রমণ করে আসবাবপত্র ও মূল্যবান জিনিস এবং মালখানায় রক্ষিত মামলার জব্দকৃত আলামত লুটপাট শেষে ওইসব স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংস করে দেয়।

এতে করে সদর থানার সকল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেইদিনই অফিসার ও ফোর্স নিরাপদ আশ্রয়ের জন্য শেরপুর পুলিশ লাইন্সে চলে যায়। পরবর্তীতে ৯ আগস্ট ওইসব অফিসার ও ফোর্স সীমিত পরিসরে সদর থানায় কাজে যোগদান করেন।

মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান, শেরপুর জেলার পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) হাসিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ