রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পেকুয়ায় চলাচলের রাস্তা কাটতে বাঁধা দেওয়ায় এক গৃহবধূকে কুপিয়ে জখম।

মফিজুর রহমান পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় চলাচলের রাস্তা কাটতে বাঁধা দেওয়ায় রোকেয়া বেগম (২৩) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মগনামা ইউনিয়নের ঘাটমাঝির পাড়া ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।  আহত গৃহবধূ ওই এলাকার আব্দু রশিদের 

স্ত্রী। সে ৩ মাসের অন্ত:সত্বা ছিলেন। 

আহত গৃহবধূ রোকেয়া বেগম জানান,আমার স্বামী বাড়ীতে না থাকার সুযোগে স্থানীয় মৃত আব্বাস আহমেদের পুত্র নবীর হোসেন প্রকাশ নয়ন মনি, তার ভাই আরিফুল ইসলাম মানিক, একই এলাকার আক্কাস আহমেদের পুত্র রাসেল ও তার ভাই সোহেল, মৃত নুর আহমেদের পুত্র আক্কাস আহমেদসহ আরো কয়েকজন মিলে আমার বসতবাড়ির চলাচলের রাস্তা রাতের আঁধারে কাটা শুরু করে আমি খবর পেয়ে এসে তাদেরকে বাঁধা দিলে আমার উপর তারা হামলা চালিয়ে আমাকে ধারালো কিরিস ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় রক্তাক্ত 

জখম করে গুরুত্বর আহত করে পেটে লাথি মেরে মাঠিতে পেলে আমার স্মার্ট মোবাইল ফোন, এক ভরি স্বর্ণের একটি চেইন, এক জোড়া কানের ফুল ছিনিয়ে নিয়ে যায়। সে আরো জানায় আমরা পেটের তিন মাসের বাচ্চা নষ্ট করে পেলে তারা। এ ঘটনায় আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। 

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান এখনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ