
কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরের বাসিন্দা ফাতিয়া আক্তার নহরিন(২৭) সোমবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
সোমবার ভোর ৫টায় কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। এখন পর্যন্ত নহরিন আর বাসায় ফিরেনি বলে জানায় তার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরির হালিশহর বি-ব্লক ১৭ নং লাইনের বাসিন্দা ফাতিহা আক্তার নহরিন। তার বাবা মাহবুল হক এবং মায়ের নাম রোকেয়া বেগম।
নহরিন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার সুপুর গ্রামে।
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন দ্রুত তার মাহবুল হহরে মোবাইল নম্বর ০১৮২৭২৮২২১৮ অথবা হালিশহর থানাকে জানাতে অনুরোধ করেছেন তার পরিবার।











