মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত

_empty

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে তারুণ্যের ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ হল রুমে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পিএফজির সমন্বয়কারী শামসুজ্জোহা বাবলুর সভাপতিত্বে হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এএইচএম সোলাইমান শহীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বির্নী কুমার বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফি আলম, হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম শফিকুর রহমান, ইয়ুথ পিস এম্বাসেডর খোরশেদ আলম, সদস্য মেহেদী হাসান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন মিয়া প্রমুখ। সভায় পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, ফুলছড়ি উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতির আহবানে পিএফজির পাশাপাশি ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপও কাজ করবে। তারা বলেন, শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠায় যে সকল কর্মসূচি গ্রহণ করা হবে তা বাস্তবায়নে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপকে পিএফজি সার্বক্ষনিক সহয়োগিতা করবে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *