শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় চিকিৎসকদের অবহেলায় প্রসূতির মৃত্যু

রবিউল আলম বাবু, বগুড়া: বগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোকসানা আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ী হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনেরা।

সন্তান প্রসবের ব্যাথা উঠলে শনিবার বেলা ১১ টায় রোকসানা আক্তারকে বগুড়া শহরের জলেশ্বরীতলার এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় ।

স্বজনদের অভিযোগ, রোকসানার অবস্থা অবনতির দিকে যাওয়ার পরও কোন চিকিৎসক তাকে দেখতে আসেনি৷ কর্তব্যরত নার্সেরা কয়েকবার ব্যথা নাশক ইনজেকশন দিয়ে আশ্বস্ত করলেও প্রায় ১২ ঘণ্টা পর রাত ১১ টার দিকে রোগীর দায়িত্বে থাকা চিকিৎসক উম্মে ছালমা জান্নাতী হাসপাতালে এসে রোকসানার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। স্বজনেরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গর্ভের সন্তানসহ রোকসানাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একপরে বিক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনেরা বেসরকারি ওই হাসলাতালটির ফটকে ভাংচুর চালায়। এরআগেই হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক সেখান থেকে পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷। নিহত রোকসানা আক্তার বগুড়ার সারিয়াকান্দি মথুরাপাড়া বড়ইকান্দ গ্রামের রুবেল হোসেনের স্ত্রী৷

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ