সোমবার, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ বাহিনী পাশে থাকবে : কুমিল্লায় আইজিপি

শাহ ইমরান, কুমিল্লা: বাংলাদেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ বাহিনী পাশে থাকবে। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।

রোববার (২৫ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়ার পরপরই, বন্যা দুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা।

উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়ার পরপরই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ সদর দফতর থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যা দুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি দুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

পুলিশ প্রধান আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।বন্যা দুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বানভাসীদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

আইজিপি প্রথমে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ এবং পরে কুমিল্লা জিলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান ও পুলিশ সুপার সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ