সোমবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশ বেসরকারি এতিমখানা সমিতি’র সভাপতি নির্বাচিত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ইসমাইল

মুরাদনগর প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারি এতিমখানা সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেসরকারি এতিমখানা সমিতি’র সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটিতে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল’কে সভাপতি নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ