বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে ধর্মের নামে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না: বিশ্বাস মুতিউর রহমান বাদশা

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আওয়ামী যুবলীগ জয়পুুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ধর্মের নামে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। মহান স্বাধীনতা সংগ্রামে সকল ধর্মের মানুষ যুদ্ধ করেছে। এদেশ সবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে জয়পুরহাট জেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

এসময় জয়পুরহাট জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলান উদ্দিন, সহ সম্পাদক রাজু আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সহসভাপতি বাঁপন মজুমদার সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ