বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাইসাইকেলে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত-হেনরিজ

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: হিলি উপজেলার সীমান্ত দিয়ে বাইসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণ ও ঢাকায় অবস্থানরত পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো.বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুর ১২ টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম।

জানা গেছে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টের কার্যক্রম শেষে প্রিঞ্জ থমাস হেনরিজ বাইসাইকেলে বগুড়ার উদ্দেশে রওনা হোন। পরে সেখান থেকে ঢাকায় যাবেন তিনি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান জানান, শুক্রবার(১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় ভারত হয়ে বাংলাদেশে এসে পৌঁছেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস হেনরিজ। তিনি ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। এটি তার কোনও সরকারি সফর নয়।

তিনি আরও জানান, হেনরিজ হিলি ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন। পরে সেখান থেকে ঢাকায় যাবেন। সেখানে তার স্ত্রী থাকেন। তার সঙ্গে সময় কাটিয়ে বিমানে নেপাল ফিরবেন বলে জানতে পেরেছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম জানান, নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে প্রবেশকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার(১৭ ডিসেম্বর) সকালে তিনি বগুড়া থেকে বাইসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ