বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি ও কৃষি কার্ড বাস্তবায়ন হবে: আমিনুর রশিদ ইয়াছিন

মোঃ জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা, দক্ষিণ বিএনপির নির্বাচনী সমন্বয়কারী সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আপনারা গণতন্ত্রের পক্ষের দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ, ক্ষমতায় আসলে বিএনপি সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণে কাজ করবে এবং তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন করবে।

৩১ জানুয়ারি (শনিবার) বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ধানের শীষ জনতার প্রতীক। আপনারা লাকসাম-মনোহরগঞ্জ থেকে বিএনপির প্রার্থী আবুল কালামকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ যাবতীয় সকল উন্নয়ন হবে।

লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এর প্রধান নির্বাচনী এজেন্ট আলহাজ্ব মজির আহমদের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমদের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিজিএমইএ এর মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী, ঢাকা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস‍্য সামিরা আজিম দোলা।

প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিপূর্বে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সকল শ্রেণি পেশার মানুষের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তৈরি করে রেখেছেন।

এছাড়াও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত এবং টেকসই উন্নয়নের রুপরেখা তৈরি করে রেখেছেন।

বিএনপি’র জনপ্রিয়তা দেখে নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী বহুমুখী ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে।সকল নেতাকর্মীদেরকে ধৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করে সকল অপশক্তিকে পিছনে ফেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

আবুল কালাম বলেন, আমি সংসদ সদস‍্য নির্বাচিত হলে লাকসাম পৌরসভার ব‍্যাপক উন্নয়ন করবো। লাকসামকে বাংলাদেশের একটি মডেল পৌরসভা হিসেবে উপহার দিবো। পৌরবাসীর জন‍্য গ‍্যাস, বিদ‍্যুৎ, পানি সরবরাহ নিশ্চিত করবো। লাকসামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবো। শিক্ষা খাতে ব‍্যাপক উন্নয়ন করবো। একটি মহিলা কলেজ করবো। ডাকাতিয়া নদী খনন করে নদীর নাব‍্যতা ফিরিয়ে আনবো। তিনি বলেন, বিএনপি দেশ পরিচালনায় অভিজ্ঞ। তাই এ দেশ বিএনপির কাছেই নিরাপদ।

জনসভায় অন‍্যন‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নুর উল্ল‍্যাহ রায়হান, আবুল হাসেম মানু, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, টিআর হারুন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, আবু বকর সিদ্দিক মিল্টন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ