
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: জাতীয় সংসদ নির্বাচনকে নামনে রেখে বিএনপি-জামায়াত আবারও আন্দোলনের নামে জনগণের জান-মালের ক্ষতিসাধন করছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা হস্তান্তরের একমাত্র প্রক্রিয়া হলো নির্বাচন। কিন্তু নির্বাচনকে পাশ কাটিয়ে তারা আবারও গায়ের জোরে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার এক ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে। কিন্তু,এটা আর মানা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের নৈরাজ্য প্রতিহত করা হবে।
শুক্রবার (৪ই নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও শান্তির সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বৃহত্তর চট্টগ্রামের সব থানা এবং ওয়ার্ড ও ইউনিটে ‘বিএনপির নৈরাজ্য সৃষ্টি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন, ভাঙচুর, জ্বালাও-পোড়াওয়ের মতো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কেন্দ্রীয় নির্দেশে এ প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বাপ্পি বলেন, বিএনপি রাস্তায় নেমেছে নৈরাজ্য সৃষ্টি করতে। কিন্তু আমরাও রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকব। বিএনপি ও তাদের দোসরদের কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া যাবে না। তারা যদি আবারও সেই নৈরাজ্য ও ষড়যন্ত্রের পথ বেছে নেয়, জনজণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তাই,বিএনপি জামাতের নৈরাজ্য থামাতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিকল্প নেই।
সভা ও বিক্ষোভ মিছিল পরিচালনা করেন বায়েজিদ বোস্তামী থানাধীন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন তিনি বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশের গণতন্ত্র হত্যা করতে চেয়েছে। তারা আন্দোলনের নামে মানুষকে হত্যা করেছে। নির্বাচনকে সামনে রেখে তারা আবারও নৈরাজ্য করতে লাঠি মিছিল করছে। তাই আর মানা যায় না।
চট্টগ্রাম মহানগর বায়েজিদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বাপ্পির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন,২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী হকার্স লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ, আওয়ামী লীগের আরো অঙ্গ সংগঠনের সকল কর্মী ও নেতৃবৃন্দ।










