শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিএনপি’র চুরি ও দূর্নীতির বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি বলেন, বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকুন। ডিসেম্বরে খেলা হবে।

শনিবার দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে উদ্বোধকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল। শুধু তাই নয়, ১৫ আগষ্টের মাষ্টারমাইন্ড জিয়াউর রহমান ও ২১ আগষ্টের শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমান।

ফরিদপুরে আমরা বিএনপির অবস্থা দেখেছি, সেখানে শুধু টাকা উড়ে, আকাশে বাতাশে টাকা উড়ে। কারণ সেখাসে মনোনয়ন বানিজ্য হচ্ছে। বস্তায় বস্তায় টাকা ‍নিচ্ছে। বিএনপি ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তাই তারেকের বিরুদ্ধে খেলা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী, এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি, প্রধান বক্তা মাহবুবউল আলম হানিফ, এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কামরুল ইসলাম, এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ