বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাট ছাত্রদলের বৃক্ষরোপণ

oplus_0

রুহুল আমিন বাবু, বাগেরহাট : বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল।

ছাত্রদল নেতা আল মামুনের নেতৃত্বে শনিবার সকাল ১১ টায় বাগেরহাট শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ফলজ, বনজ এবং ওষুধি চারা রোপণ করা হয়।

এসময় ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বিএনপি সব সময় সমাজের ভালো চায়। তার ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির আহবায়ক ইঞ্জনিয়িার এটিএম আকরাম হোসেন তালিমের দিক নির্দেশনায় আজ আমরা বাগেরহাটের লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন জায়গায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেছি।

বাগেরহাট ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল ইমরান খান বলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ১ থেকে দের হাজার ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষ রোপণ করা হবে।

বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌর ছাত্রনেতার শামিম মুন্সি, পিসি কলেজ ছাত্রনেতা মাহিন হাসনাঈন সার্জা, কচুয়া উপজেলা ছাত্রনেতা জসিম মিনা, সদর থানা ছাত্রদল নেতা শেখ ওবায়দুল সজিব, শেখ আলী রায়হান, কাজী তাসকিন, আহাদ শেখ, জুয়েল মল্লিক, রাফি প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ