রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিজয়নগরে ইয়াবাসহ গ্রেফতার ১

কাজী আলআমীন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া হইতে ১৮০০ পিস ইয়াবাসহ মো: সাদ্দাম হোসেন (৩১) নামে একজনকে আটক করেন বিজয়নগর থানা পুলিশ।

আটককৃত সাদ্দাম হোসেন উপজেলার নলঘড়িয়ার আহমদ মিয়ার ছেলে।

রোববার ৩টা ২০ মিনিটে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই দেলোয়ার হোসেন তাদের সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানকালে বাদল ডাক্তার এর নির্মাণাধীন ভবন থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম বলেন, আমাদের অফিসাররা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সাদ্দাম নামে এক ব্যক্তিকে আটক করে ও ১৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ