মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিজয়নগরে জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসে চুরি

কাজী আল-আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিসের দুতলা বেয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে ব্যবহৃত আইপিএসসহ ১২ ভোল্টের দুটি ব্যাটারি চুরি হয়েছে।

রোববার অফিসের কর্মচারী তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, ৭ নভেম্বর অফিসের কর্মচারীরা ডিউটি শেষ করে সম্মুখের গেইট বন্ধ করে চলে যায়। রোববার অফিসে এসে তারা উপরতলার দরজা ভাঙা পায় এবং নিচতলায় ব্যবহৃত একটি আইপিএস ও দুটি ১২ ভোল্ট ব্যাটারি নির্দিষ্ট স্থানে না থাকায়, ধারণা করা হয় অফিস চুরি হয়েছে।

এ বিষয়ে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো: শরিফুল ইসলাম জানান, অফিসের কর্মচারীরা বৃহস্পতিবার তালাবদ্ধ করে চলে যায়। রোববার অফিস খোলার দিন এসে দেখে অফিস চুরি হয়েছে। এ নিয়ে বিজয়নগর থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ