
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যবসায়ীর দোকানের ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে দেড় লাখ টাকা চুরি হয়েছে। উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাস টার্মিনালে মিজান শিকদারের হার্ডওয়্যারের দোকানে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় দোকান মালিক মিজান তার ক্যাশ ড্রয়ারে দেড় লক্ষ টাকা তালা দিয়ে জরুরী কাজে বাইরে গেলে, তাৎক্ষণিকভাবে একটি চোর দোকানে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তালা ভেঙে টাকাগুলো নিয়ে যায়। কিছুক্ষণ পরে দোকান মালিক মিজান তার দোকানে ডুকে দেখে ড্রয়ারের তালা ভাঙা। ড্রয়ারে কোনো টাকা-পয়সা নেই। আশেপাশে খোঁজাখুঁজি করে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয় চোর টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে মিজান জানান, ঘটনার ব্যাপারে আমি বিজয়নগর থানায় একটি অভিযোগ করেছি। প্রাযই এ ধরনের ঘটনা ঘটছে। এছাড়াও বড় বড় ডাকাতির ঘটনাও ঘটে।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।











