শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

, এর সর্বশেষ সংবাদ

বিডিনিউজের প্রধান সম্পাদকের মৃত্যুতে দেশের সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হল: তথ্যমন্ত্রী পার্থ

যায়যায়কাল প্রতিবেদক: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তৌফিক ইমরোজ খালিদীকে তিনি মূল্যায়ন করেছেন একজন ‘স্বচ্ছ, সচেতন’ সম্পাদক হিসেবে।

শুক্রবার রাতে এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের অনলাইন সাংবাদিকতার পাইওনিয়ার। তৌফিক ইমরোজ খালিদী একজন স্বচ্ছ, সচেতন, আধুনিক সম্পাদক।

“তার মৃত্যুতে দেশের সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি শীর্ষ গণমাধ্যমে পরিণত করেছেন। সাংবাদিকতায় দেশ-বিদেশে তিনি সম্মান অর্জন করেছেন।”

মন্ত্রী বলেন, “আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রত্যেক কর্মীর প্রতি সমবেদনা জানাই। মরহুমের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।”

মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ