বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা প্রস্তুতি সভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: বিরল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৯৬টি দূর্গা পূজামণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশদি কালু, জেলা বিএনপির অন্যতম সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আফজালুল আনাম, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. আব্দুর রশীদ, সেক্রেটারি মো, আজমীর হোসাইন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর ২০ বীর সেনা ব্যাটালিয়ন ক্যাপ্টেন এহসান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুবল রায়। পূজা উদযাপন পরিষদের নেতা আলেন চন্দ্র রায় এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা।

বক্তব্য শেষে উপজেলার ৯৬টি দূর্গা পূজামণ্ডপে জিআর প্রকল্পের ৫০০ কেজি চাল এর পরিবর্তে নগদ ২০ হাজার টাকা প্রতিটি মণ্ডপে বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *