শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে নবনির্বাচিত এমপি পিনাকের সঙ্গে মতবিনিময় সভা

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বোচাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে (বিরল–বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সেতাবগঞ্জ পৌরসভা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, বোচাগঞ্জ ও বিরল উপজেলার উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ