বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ১৩ জুয়াড়ি আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

আটক জুয়াড়িদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১৩ জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, “বোচাগঞ্জ উপজেলায় জুয়া, মাদক ও সকল প্রকার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

পুলিশের এমন অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ