
মোহাম্মদ রাজিব মিয়া, কসবা(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১৭৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সব কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর এ ফল ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে মুশফিকুর রহমান মোট ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। ফলে ৫১ হাজার ৩৩৬ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহমান।
কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রেই এগিয়ে ছিলেন ধানের শীষের এই প্রার্থী। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে তিনি জয় নিশ্চিত করেন।
ফল ঘোষণার পর কসবা ও আখাউড়ার বিভিন্ন স্থানে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা মিছিল, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন।











