শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মোকতাদির চৌধুরী ও সম্পাদক আল মামুন সরকার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আগের কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরীকে পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকালে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বক্তব্যের শেষ দিকে জেলার নেতৃত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন তিনি।

এসময় সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, হাজী মো. হেলাল উদ্দিনকে সহ সভাপতি এবং মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি পদের নাম এক মাসের মধ্যে পূরণ করে তা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, উদ্ভোধক ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা মাহবুবউল আলম হানিফ এমপি।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ