শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুরুঙ্গামারীতে দুই আ’লীগ নেতা গ্রেফতার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে ভূরুঙ্গামারী থানা পু‌লিশ।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন- উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সহসভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)।

রোববার গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আফতাব আলী মন্ডল এবং বীর ধাউরার কুটি গ্রামের ছবী উল্লাহর ছেলে আজিজুল হক রাজুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ