বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে আহ্বান সাঈদ খোকনের

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শৃংখলার সঙ্গে ভোট গ্রহণ, জনগনকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার সন্ধ্যায় পুরান ঢাকার ওয়ারীর সানাই কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ খোকন।
সুখে-দুঃখে সব সময় পুরান ঢাকার জনগনের সঙ্গে ছিলেন জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, করোনার সময়েও সুখে দুঃখে জনগনের পাশে ছিলাম। করোনার সময় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সবাইকে নিয়ে কাজ করেছি। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমেও আমরা হাজারো পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছি। তাই আমরা মনে করি এই এলাকার মানুষের ভোট আমাদের অধিকার।
ঢাকা-৬ আসনে দীর্ঘদিন নৌকা মার্কার প্রার্থী ছিলো না জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যারা বিগত সময়ে নৌকার সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হয়েছেন তারা আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। নৌকার সমর্থন নিয়ে সংসদে গিয়ে এই দুঃসময়ে সংসদে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বললো। এটা আমরা মেনে নিতে পারিনা। নৌকা থেকে নেমে গেলে পাঁচশ’ ভোট পেতেন কি-না সন্দেহ আছে। নৌকায় উঠে সংসদে গিয়ে বললেন এই বুড়া বয়সে নির্বাচনে গিয়ে গুনাহগার হতে চাইনা। আমাদেরটা খাইলেন, আমাদেরটা নিলেন মুখটা মুইছা টিস্যুর মতো ফেলে দিলেন। কর্মীদের তো দিলেনই না নেত্রীর সমালোচনা পর্যন্ত করতে ছাড়লেন না। তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যানের সময় এসেছে। শুধুমাত্র এই এলাকাতেই নয়, সারাদেশে তাদের প্রত্যাখ্যান করার
সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে সাবেক এই মেয়র বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের এই ১৫ বছরে যে অর্জন তা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের নেই। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ঢাকা শহরের আমূল পরিবর্তন হয়েছে। মেট্ররেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেট এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুসহ এমন কোন উন্নয়ন যা প্রধানমন্ত্রী করেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *