মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ১ জন গ্রেফতার

মো. রাকিব হোসেন, ভোলা সংবাদদাতা: ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলশা ইউনিয়ন হইতে ০১(এক) কেজি গাঁজা সহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে এসআই (নিঃ) মো. রিয়াজুল ইসলাম সঙ্গীয় অফিসার এ এস আই রিপন খান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ০১নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাট এর পল্টুনের গোড়ায় জনৈক জামাল হাওলাদার ভাতের হোটেলের সামনে থেকে আসামি মো. কাশেম(২৩), পিতা- মৃত আঃ কাদের, সাং-০৩ নং পোর্ট কলোনি, উত্তর মধ্যম হালিশহর, থানা – বন্দর থানা, চট্রগ্রাম সিটি কর্পোরেশন, চট্রগ্রাম কে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

ভোলা সদর মডেল থানায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *