
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ (Mahatma Ghandhi International peace Award-2023) পদকে ভূষিত হয়েছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মত ও পথ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ‘আমার আশা ফাউন্ডেশন ও ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ আয়োজিত ‘ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২৩, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও দুই বাংলার গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাঁকে এই পদকে ভূষিত করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে এই পদক গ্রহণ করেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা আবু মুছা আনছারী।
ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের সভাপতি শুভ দ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমান বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, পশ্চিমবঙ্গের দে গঙ্গা বিধান সভার বিধায়ক রহিমা বিবি, বীর মুক্তিযোদ্ধা ও কবি হাসনাইন সাজ্জাদী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমার আশা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোহাম্মদ আর কে রিপন, শাহআলম চুন্নু।











