সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাতাল অবস্থায় বাইক চালানোয় শেরপুরে ৩ জন গ্রেফতার

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : শেরপুর সদর থানার পাকুরিয়া চকপাড়া বাজার এলাকা থেকে তিন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। উচ্চ শব্দ, বেপরোয়া গতি ও মাতাল অবস্থায় বাইক চালানোর অভিযোগে আনজুম চৌধুরী আবিদ (১৭), তানজিরুল ইসলাম সাদী ও উদয় দে (১৬) কে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি চালানোর সময় শরীর ও মুখ হইতে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে চালিত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক কৃতদের শেরপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে প্রত্যেকেই মদ পান করেছেন বলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মতামত প্রদান করেন।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সলের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *