বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাদারীপুরে হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে আটক

রকিবুজ্জামান, মাদারীপুর: গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে নিহত তৌহিদ স্বর্নামাত হত্যা মামলার অন্যতম আসামি মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদার (৫০)- কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন।

এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদার সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।

র‍্যাব জানায়, গত ১৯ জুলাই সদর থানাধীন খাগদী বাসস্ট্যান্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রের মাঝামাঝি স্থানে মহাসড়কের উপর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীসহ জনসাধারনের উপর শাজাহান খানের সমর্থিত ছাত্রলীগ-যুবলীগ- শ্রমিকসহ তার অনুসারীরা হাতবোমা, ঢাল, দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। ওইদিন সাবেক এই কাউন্সিলর আক্তার হাওলাদার মৃত তৌহিদ স্বর্নামাত এর বাম পায়ের উরুতে ‍গুলি করে হাড়ভাঙ্গা গুরুতর জখম করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এছাড়াও আক্তার হাওলাদারসহ তার সহযোগী আসামিরা তৌহিদ স্বর্নামাত এর দু’পায়ে ও বুকে গুলি করে গুরুতর জখম করা সহ হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্নক জখম করে। তখন আসামিদের কর্তৃক মৃত তৌহিদ স্বর্নামাত এর সহযোগী আরও অনেকে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ স্বর্নামাত মৃত্যুবরণ করে। এ ঘটনায় ২৬ আগস্ট সদর মডেল থানায় তৌহিদ স্বর্নামাত হত্যার মামলা দায়ের করা হয়।ওই মামলায় সাবেক এই কাউন্সিলর আসামি হন।

এছাড়াও র‍্যাব আরও জানায়, বিগত সরকারের সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদার বেশ কয়েকটি গুপ্ত হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধ সংগঠিত করেছে বলে শোনা যায়। তিনি ‘আক্তার বাহিনী’ নামে দুর্ধর্ষ গুন্ডাবাহিনী পরিচালনা করতেন।

গ্রেফতারকৃত আসামিকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *